ছাগলকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই জন মানুষকে ধাক্কা মারল তীব্র গতিতে আসা এক ওমনি গাড়ী। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে গাজোলের দেওতলা অঞ্চলের বাজরা পারা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে গাজোলের দেওতলা অঞ্চলের বাজরা পারা এলাকার বাসীন্দা তারাপদ মজুমদার ও ভোলানাথ মজুমদার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুত গতিতে আসা গাজোলের দিক থেকে হরিরাম পুর গামী এক ওমনি ভ্যান ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ও পথের ধারে দাঁড়িয়ে থাকা তারাপদ মজুমদার ও ভোলানাথ মজুমদারকে সজোড়ে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই দুই ব্যক্তি। পরিবারের লোকজন আহত দুইজনকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়। যদিও ঘটনার পর থেকে ওমনি ভ্যান সহ চালক পলাতক বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6LePsgSmkZY